রংপুরে বিএনপির সমাবেশের আগে বাস বন্ধের ঘোষণা

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৫:৫০ পিএম

রংপুরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ আগামী শনিবার। এর আগে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে জেলা মোটর মালিক সমিতি। 

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে এ ধর্মঘট শুরু হয়ে চলবে শনিবার (২৯ অক্টোবর) রাত পর্যন্ত। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে। 

জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক হয়রানি এবং মহাসড়কে অবৈধ নছিমন-করিমন বন্ধের দাবিতে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর জেলার সব সড়কে বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে। 

আরও পড়ুন: রাঙ্গামাটিতে ধর্ষণচেষ্টার দায়ে একজনের ১০ বছরের জেল

এদিকে, বিভাগীয় বিএনপির মহাসমাবেশ ঘিরে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে দাবি করেছেন মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু। 

তিনি বলেন, ‘বাস চলাচল বন্ধ করা হবে, এটা আমরা প্রায় নিশ্চিত ছিলাম। কারণ, ময়মনসিংহ ও সর্বশেষ খুলনায় এ ধরনের ঘটনা ঘটিয়ে সরকার গণসমাবেশ বানচাল করতে চেয়েছিল। কিন্তু তা করতে পারেনি। ঠিক একইভাবে রংপুরের গণসমাবেশেও মানুষের উপস্থিতি ঘটবে। বাস কিংবা গণপরিবহন বন্ধ করে মানুষের উপস্থিতি ঠেকানো যাবে না।’


একাত্তর/এসজে
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর