বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে আহত, আটক এক

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৩:১৩ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন খানকে (৪৭) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে চাচাতো ভাই ও উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়সাল খানের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। 

মাথায়, পিঠে ও কোমরের নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে বাউফল কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন খান বৃহস্পতিবার দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাসায় যাচ্ছিলেন। এসময় কৃষি ব্যাংকের সামনে পৌঁছালে তার আপন চাচাতো ভাই উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়সাল খানের নেতৃত্বে যুবদল কর্মী আল আমিনসহ ৮-১০ জন লোক তার উপরে অতর্কিত হামলা করে। 

পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথায়, পিঠে, পেটে ও কোমরের নিচে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবদলের এক সদস্য জানান, যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের বাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

ওই ঘটনার রেষ ধরেই আলোচনা সভা শেষে বাউফল পৌরসভা শাখা যুবদলের সদস্য সচিব মো. মামুন খানকে কুপিয়ে জখম করা হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও তাদের মধ্যে আগে থেকে পারিবারিক বিরোধ রয়েছে। 

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। যেভাবে মামুনকে কোপানো হয়েছে তা কোনো মানুষের কাজ হতে পারে না।’ 

তিনি আরও বলেন, একজন চিহ্নিত মাদকসেবী হলেন ফয়সাল। তাঁর মত ব্যক্তিরা কিভাবে দলীয় পদ পায় তা বোধগম্য নয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক রাকিবুল হাসান বলেন, 

‘মামুন খানের মাথার আঘাত গুরুতর। হাঁড় কেটে ভিতরে মগজ দেখা যাচ্ছে। ভিতরে রক্তক্ষরণ থাকতে পারে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার

এ বিষয়ে জানতে কৃষক দলের আহবায়ক ফয়সাল খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পাওয়ার সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন নামের একজনকে আটক করা হয়েছে।


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর