প্রিজন ভ্যান থেকে রোহিঙ্গা আসামির পলায়ন, পাঁচ পুলিশ প্রত্যাহার

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৫:৪৭ পিএম

কক্সবাজারে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে এক রোহিঙ্গা আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শনিবার (২৯ অক্টোবর) ১২ জন আসামি উখিয়া থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়৷ পথিমধ্যে রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এসময় তালা খুলে তাকে পলিথিন দিতে গেলে সেই সুযোগে অন্য এক রোহিঙ্গা আসামি পালিয়ে যায়। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে সাত ডাকাত গ্রেপ্তার

তিনি আরও জানান, ওই প্রিজন ভ্যানে দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বর্তমানে কক্সবাজার জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


একাত্তর/জো 

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর