বিএনপিকে আন্দোলনে বাধা দিতে মানা করেছেন প্রধানমন্ত্রী: কাদের

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৫:২৬ পিএম

বিএনপির আন্দোলনে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ তথ্য জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপির আন্দোলনে বাধা দেবে না। প্রধানমন্ত্রী আন্দোলনের বিরুদ্ধে বলেননি। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলেছেন, বিরোধী দল আন্দোলন করছে, করুক বাধা দেবে না। আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে না এবং হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা মেনে আন্দোলন করতে দিচ্ছি।

তিনি বলেন, এখন প্রধানমন্ত্রী বলছেন আপনারা (বিএনপি) আন্দোলনের নামে বাড়াবাড়ি করছেন। আপনাদের নেত্রীকে তো আপনারা জেল থেকে মুক্ত করেননি। খালেদা জিয়ার নামে কে মামলা করেছে? তত্ত্বাবধায়ক সরকার কার লোক? বেগম জিয়ার লোক। তারা মামলা দিয়েছে। আসলে তারা লাফায় কেন সেটাও তো বুঝি না। দুই প্রধান নেতাই দণ্ডিত আসামি। একজন মুচলেকা দিয়েছে জীবনেও রাজনীতি করবে না। মুচলেকা দিয়েও কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছে।

বিএনপি প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠা থেকেই করে আসছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কী প্রতিহিংসার রাজনীতি করবে? প্রতিহিংসা তো তাদের, যারা একাত্তরের প্রতিশোধ নিতে পঁচাত্তর ঘটিয়েছে। পনেরই আগস্ট ঘটিয়েছিল যারা, তারাই প্রতিহিংসা পরায়ণ। তাদের থেকে প্রতিহিংসা কার বেশি?


একাত্তর/এআর

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর