ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১০:০৩ এএম

আওয়ামী লীগের সদ্যপ্রয়াত নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। 

শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে চলবে ভোট-গ্রহণ। ফরিদপুর-২ আসনটি সালথা, নগরকান্দা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। 

ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, সকালের দিকে ভোটারদের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের উপস্থিতি।

তবে ভো গ্রহণের শুরুতেই নানা অভিযোগ তুলছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের বট গাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন বকুল মিয়া। কয়েকটি কেন্দ্র থেকে বটগাছ প্রতীকের এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহাদাত আকবর চৌধুরী লাবু। তিনি বলেন, এ ধরনের কোন খবর তার জানা নেই। 

এ আসনে মোট তিন লাখ ১৮ হাজার ৪৭৯ ভোটার রয়েছে। এর মধ্যে নগরকান্দায় ১ লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। নির্বাচনে মোট ১২৩টি ভোট কেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট-গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বরিশালে গণসমাবেশের জন্য প্রস্তুত বিএনপি 

উপনির্বাচনে মাত্র দুইজন এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহাদাব আকবার লাবু চৌধুরী ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।

উল্লেখ্য, প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করেন সংশ্লিষ্টরা। পরে ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।


একাত্তর/এসজে

স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর