ইমরান খানের দাবি উড়িয়ে দিলেন শাহবাজ শরীফ

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৮:৩৭ পিএম

ইমরানের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন। 

শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শাহবাজ নিজের জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে পূর্ণ আদালত গঠনের আহবান জানান। প্রধান বিচারপতিকে সব বিচারককে নিয়ে পূর্ণ আদালত গঠন করে ইমরান খানের অভিযোগ খতিয়ে দেখার অনুরোধও জানান তিনি।

হামলার পর সন্দেহভাজন হিসেবে যে তিন জনের নাম ইমরান বলেছেন, তাদের মধ্যে রয়েছেন শাহবাজ শরিফ। এছাড়াও এই হামলার নেপথ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও মেজর জেনারেল ফয়জল নাসিরেরও হাত রয়েছে বলে দাবি করেছেন পিটিআই দলের প্রধান। 

শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান যে দোষারোপ করছেন, তাতে তিনি বা অন্য দু’জনের কেউই জড়িত নন।

তিনি বলেন, আমি অথবা অন্যরা যদি এই ষড়যন্ত্রে জড়িত থাকি, তাহলে আমার এক সেকেন্ডও ক্ষমতা থাকার অধিকার নেই। আমার বিরুদ্ধে যদি সামান্য প্রমাণও থাকে, তাহলে চিরদিনের জন্য রাজনীতি ছেড়ে দেব।

শরীফ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ‘মিথ্যা ও সস্তা ষড়যন্ত্র’ করে দেশের ক্ষতি করছেন। তিনি তার বিরুদ্ধে তোলা ইমরান খানের অভিযোগ তদন্তের জন্য পূর্ণাঙ্গ কোর্ট কমিশন গঠনের জন্য প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমি মনে করি এই সময়ে ন্যায়বিচারের ভিত্তিতে অবিলম্বে এই সিদ্ধান্ত নেওয়া দরকার। দেশের বৃহত্তর স্বার্থে আমি এই বিরোধ এবং বিশৃঙ্খলার অবসান ঘটাতে প্রধান বিচারপতিকে শ্রদ্ধেয় বিচারকদেরকে নিয়ে পূর্ণাঙ্গ কোর্ট কমিশন গঠনের অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোপ ২৭ সম্মেলন শুরু

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে ওয়াজিরাবাদ জেলার গুজরনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভি গাড়িতে চড়ে প্রচার চালাচ্ছিলেন ইমরান। সেখানেই তাকে লক্ষ্য করে পর পর ছয় রাউন্ড গুলি চালানো হয়। গুলি এসে লাগে ইমরানের ডান পায়ে। এই ঘটনায় ইমরান ছাড়ার আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে ইমরান খান বিপদমুক্ত।

এদিকে, মামলার আসামি হিসেবে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার নাম অন্তর্ভুক্তির দাবি থেকে ইমরান খান সরে না আসায় এখনো নথিভুক্ত হয়নি অভিযোগ।


একাত্তর/এসি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর