গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যায় স্বামী ও বন্ধু গ্রেপ্তার

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০১:৩৯ পিএম

নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগমকে (২২) গলা কেটে ও পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী রনি শেখ ও তার বন্ধু প্রধান সহযোগী আব্বাস ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তারা। 

এর আগে, শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্বামীর বাড়ি থেকে আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা রেবেকা বেগম বাদি হয়ে আটজনকে আসামি করে  শনিবার (৫ নভেম্বর) সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, শনিবার ভোররাতে আছিয়ার স্বামী রনি শেখকে কালিয়া থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রনির প্রধান সহযোগী তার বন্ধু একই গ্রামের জামির ফকিরের ছেলে আব্বাসকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই রাত আটটার দিকে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তার স্বামী ও তার বন্ধু। 

আরও পড়ুন: ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চারজন নিহত

উল্লেখ্য, পুলিশ এই ঘটনায় ঘটনার পর রনির পিতা মো. লিটু শেখ এবং তার দুই ভাই ইমরান শেখ ও রুবেল শেখকে গ্রেপ্তার করেছিল।


একাত্তর/জো

নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর