নড়াইলে গৃহবধূকে গলাকেটে ও পুড়িয়ে হত্যা

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৮:২১ পিএম

নড়াইলে নিজের ঘরের বিছানায় এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই গৃহবধূর স্বামী।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আছিয়া বেগম (২২)। তিনি একই গ্রামের এখলাছ শিকদারের মেয়ে ও রনি শেখের স্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, চার বছর আগে রনির সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। রনির সঙ্গে অন্য এক নারীর পরকীয়া থাকায় তাদের বিবাদ লেগে থাকতো। 

তারা জানান, শুক্রবার দুপুরে রনিদের বাড়ির জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর সময় বিছানায় আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন: আসামি ধরতে গিয়ে পুলিশের মৃত্যু

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের কারণে রনি তাকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে। রনিকে ধরতে চেষ্টা চলছে। 


একাত্তর/এসি

নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর