একসঙ্গে ১০০ সেতুর উদ্বোধন সোমবার

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৬:২৯ পিএম

দেশের বিভিন্ন জেলায় একযোগে ১০০ সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল। সরকারি অর্থায়নে এসব সেতু নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৭ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি এসব সেতুর উদ্বোধন করবেন।

এর আগে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ সংক্রান্ত একটি সার-সংক্ষেপ পাঠানো হয়। এতে উদ্বোধনের জন্য ২৯ অক্টোবরের তারিখ উল্লেখ করা হয়েছিল। পরে প্রধানমন্ত্রী সেতুগুলো উদ্বোধনের জন্য ৭ নভেম্বর দিন নির্ধারণ করেন।

উদ্বোধনের অপেক্ষায় থাকা এসব সেতুর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেটে ১৭টি, বরিশালে ১৪টি, ময়মনসিংহে ছয়টি ও কুমিল্লায় রয়েছে একটি সেতু। এছাড়া গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে এবং ঢাকা বিভাগে দুটি সেতু রয়েছে। 

আরও পড়ুন: মানুষের গায়ে হাত দিলে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের তথ্য মতে, সব মিলিয়ে সেতুগুলোর মোট দৈর্ঘ্য পাঁচ হাজার ৪৯৪.১৩ মিটার। সরকারের অর্থায়নে নির্মিত এসব সেতুতে ব্যয় করা হয়েছে মোট ৮৭৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা।

সওজ সূত্রে জানা যায়, সংস্থাটির অধীনে বর্তমানে দেশে ২২ হাজার ৪৭৬ কিলোমিটার সড়ক নেটওয়ার্কের মধ্যে ১৩ হাজার ৮০০টি কালভার্ট ও সাড়ে চার হাজার সেতু রয়েছে। পাশপাশি তিন হাজার ৯৯১ কিলোমিটার জাতীয় মহাসড়ক, চার হাজার ৮৯৭ কিলোমিটার আঞ্চলিক সড়ক ও ১৩ হাজার ৫৮৮ কিলোমিটার জেলা সড়ক রয়েছে।   


একাত্তর/আরবিএস  

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর