২৪ ঘণ্টায় ৪৮ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৫:০৬ পিএম

২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৮ জন। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৭২ শতাংশ।

গতদিন ৫৪ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ২ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৯৩০ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় কারোই মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪২৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ২৫৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৮২ হাজার ৯৯৯ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: সরকারি হিসাবে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৭ হাজার ২৬৮ জনের। সুস্থ হয়েছেন ৬১ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১৭৫ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬৩ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ২৫৬ জন।


একাত্তর/আরএ

এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর