সাফ জয়ীদের ৫ লাখ টাকা করে উপহার দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০২:৫১ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের পাঁচ লাখ করে টাকা উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাছাড়াও দলের কোচিং স্টাফরা দুই লাখ করে টাকা পান।

এর আগে নারী ফুটবলারদের মধ্যে যাদের ঘর প্রয়োজন, তাদের জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

চ্যাম্পিয়ন দলের অন্য ফুটবলারদের ঘরবাড়ির কী অবস্থা, সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের খবর নেয়ার নির্দেশ দেন।

পুরষ্কার প্রদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তৃণমূল অঞ্চলে সব ধরণের খেলাধুলার প্রসারে নানারকম উদ্যোগ হাতে নিয়েছি আমরা । এরই অংশ হিসেবে দেশের সকল জেলা-উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। যেখানে খেলাধুলার সুযোগ পাচ্ছে আমাদের ছেলে-মেয়েরা’।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে খেলার স্মৃতিচারণ করেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। অনুষ্ঠানে ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২’ -এর ওপরে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

আরও পড়ুন: রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পরে ট্রফি নিয়ে ২৩ সেপ্টেম্বর দুপুরে দেশে ফেরেন চ্যাম্পিয়নরা। সে সময় গোটা দেশ বরণ করে নেয় তাদের।


একাত্তর/আরএ

উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও সঙ্কট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হবার আহ্বান...
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
ইয়েমেনের পশ্চিম উপকূলে ইরান-সমর্থিত আনসারুল্লাহ (হুথি) বাহিনীর সাম্প্রতিক সামরিক সাফল্য লোহিত সাগর অঞ্চলে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু গণমাধ্যমের...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর