মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর চিন্তা: প্রধানমন্ত্রী

৫০ পয়েন্টে এআই সিগন্যাল

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

রাজধানী ঢাকার চিরচেনা যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকায়ন করতে বড় ধরনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা বসানোর কাজ চলছে, যা আগামী এক থেকে দুই মাসের মধ্যেই পুরোদমে কার্যক্রম শুরু করবে। পাশাপাশি নগরবাসীর যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মেট্রোরেলের সঙ্গে মনোরেল চালুর বিষয়টিও সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী জানান, ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা তিন মাস আগেই দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল লাইট বসানো হচ্ছে। যদিও এই সিগন্যালগুলো এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি, তবে আগামী এক থেকে দুই মাসের মধ্যে এগুলো কাজ শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান বলেন, এই এআই ক্যামেরাসহ ট্রাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা ও যানজট পরিস্থিতির আরও উন্নতি হবে। সড়ক চলাচলের উপযুক্ত হবে, মানুষের ভোগান্তি কমবে এবং যানজট তুলনামূলক অনেক কমে আসবে।

বিশ্বের অন্যান্য মেগাসিটি বা জনবহুল শহরের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সকালে অফিস ও স্কুল শুরুর সময় এবং বিকেলে ছুটির সময় পৃথিবীর সব বড় শহরেই দুই থেকে চার ঘণ্টার মতো যানজট থাকা স্বাভাবিক। বাংলাদেশেও একই চিত্র দেখা যায়। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন যানজট যতটুকু সম্ভব কমিয়ে আনা যায় এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শৃঙ্খল করা যায়।

গণপরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী জানান, মেট্রোরেলের চলমান ও অসমাপ্ত রুটগুলোর কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এর পাশাপাশি শহরের ঘিঞ্জি ও সরু এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে মনোরেল চালুর কথা ভাবছে সরকার।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের যাতায়াত আরও সুবিধাজনক করতে মনোরেলের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তা করছে। মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও যেতে পারে। সরকার মনে করে, মনোরেল চালু করা গেলে সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে আরও অনেক বেশি সুবিধা পাবেন।

একাত্তর/এআরএস
পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানার...
শুধু গতানুগতিক পড়াশোনা নয়, বরং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে কারিগরি শিক্ষা, খেলাধুলা, বহুভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিণ নারী আসনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাসভবনে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন দিনের মেয়াদ শেষে সোমবারই আনুষ্ঠানিকভাবে এই চাঞ্চল্যকর...
রাজনীতি করলেই তো আর নেতা হওয়া যায় না, দেশের হাল ধরার আগে নিজেদের পোড়াতে হবে যোগ্যতার নিখাদ আগুনে! রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা তরুণ শিক্ষার্থীদের সঙ্গে...
বিশ্ব রাজনীতির সকল নজর এখন চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের দিকে! এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বুধবার সন্ধ্যায় গালা ডিনারের সময়ই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন রাশিয়ার...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৭৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
কোরীয় উপদ্বীপের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সংলাপসহ যে কোনো ইতিবাচক প্রচেষ্টাকে চীন সমর্থন করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়। বুধবার...
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর