কারারক্ষী নিয়োগে অনিয়মে কী ব্যবস্থা, জানতে চান হাইকোর্ট

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১২:৫৫ পিএম

দেশের কারাগারগুলোতে কারারক্ষী পদে ৮৮ জনের নিয়োগে অনিয়মের অভিযোগ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত। কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন) এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একইসঙ্গে সিলেট কারাগারে অন্যজনের পরিচয়ে ১৮ বছর ধরে কারারক্ষীর চাকরি করা জহিরুলকে সরিয়ে প্রকৃত নিয়োগ পাওয়া ব্যক্তিকে কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একাত্তর টেলিভিশনে প্রতিবেদনের প্রেক্ষিতে দায়ের খরা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট এই আদেশ দেন।

বুধবার (৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, কারারক্ষী পদে চাকরির জন্য ২০০৩ সালে নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এশু। উত্তীর্ণ হওয়ার পর পুলিশ ভেরিফিকেশন হলেও যোগদানপত্র পাননি। 

আরও পড়ুন: সাফ জয়ীদের ৫ লাখ টাকা করে উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৮ বছর পর জানতে পারেন প্রতারণার মাধ্যমে তার নাম-পরিচয় ব্যবহার করে ওই পদে চাকরি করছেন আরেকজন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিও ঘটনার সত্যতা পেয়েছে। তবে এরপরও প্রতারণা করে চাকরি নেওয়া ব্যক্তিকে চাকরিচ্যুত না করায় কারা অধিদপ্তরে আবেদন করেন প্রকৃত জহিরুল ইসলাম এশু। তার সেই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করেন তিনি। 

এর আগে মঙ্গলবার এ বিষয়ে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট বলেন, এখন আর বস্তায় নয়, ঘুষ নিচ্ছে ডলারে। এ সময় দুর্নীতির বিরুদ্ধে দুদক কী করে- এমন প্রশ্নও তোলেন হাইকোর্ট।

গণমাধ্যমের খবরেজানা যায়, ছদ্মবেশ ধারণ এবং বিভিন্ন জাল-জালিয়াতি করে চট্টগ্রাম ও সিলেটে ২০০ কারারক্ষী চাকরি করছেন। পরে কারা কর্তৃপক্ষ তদন্ত করলে ৮৮ জনের জালিয়াতি প্রমাণ মেলে। এর মধ্যে এমন তিনজন পাওয়া যায় যারা অন্য আরেকজনের পরিবর্তে চাকরি করছেন। জহুরুল ইসলামের নামে একজনের পরিবর্তে কারাগারে চাকরি করছেন একই নামের আরেকজন।


একাত্তর/এসি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বেশি ছুটি দিতে যাচ্ছে সরকার। এতে করে সাপ্তাহিক ছুটিসহ এবার দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। 
ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জাবের ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’ (এলপিইউ)-তে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন, সামাজিক মাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়া এই এক অঘোষিত...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর