ঢাকা থেকে পালিয়ে চাঁপাইতে করোনা রোগী, আটকের পর আইসোলেশনে

আপডেট : ৩১ মে ২০২১, ০৯:৪৩ এএম

ঢাকা থেকে পালিয়ে আসা এক করোনা আক্রান্ত রোগীকে আটকের পর চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

রবিবার (৩০ মে) দুপুরে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা তাকে আটকের পর সদর হাসপাতালে ভর্তি করে। 

আটক করোনা রোগীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে। 

বিশেষে ওই গোয়েন্দা সংস্থা জানায়, গত ২৬ মে ঢাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওই ভবনে কর্মরত সকল শ্রমিকদের নমুনা নেওয়া হলে আটক ওই ব্যক্তিসহ ১০ জনের করোনা শনাক্ত হয়।পরে আক্রান্ত ১০ জনকে ঢাকার একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। পরে আটক ব্যক্তি পানি আনতে যাওয়ার কথা বলে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: আবারো বাড়লো ‘লকডাউন’, বহাল থাকবে পূর্বের বিধি-নিষেধ

এদিকে সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম হোসেন জানান, ভয়ে পেয়ে তিনি পালিয়ে নিজ বাড়ি চলে আসেন। পরে গোয়েন্দারা তাকে রবিবার দুপুরে আটক করে সিভিল সার্জনের মাধ্যমে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করে। ভর্তির পর বিকেলে ওই ব্যক্তির নমুনা  সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।

একাত্তর/এসি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর