বনজ কুমারের মামলায় বাবুল আক্তার রিমান্ডে

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৪:৫৭ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন।

এদিন বাবুল আক্তারের উপস্থিতিতে পুলিশের করা সাতদিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শুরু হলে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এসময় উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে বাবুল আক্তারকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম।

মামলার সুষ্ঠু তদন্তসহ তিনটি কারণে দেখিয়ে গতকাল বুধবার বাবুল আক্তারের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম। এরপর আদালত আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, সাংবাদিক ইলিয়াস হোসেনসহ ৩ জনের সঙ্গে মিলে মিতু হত্যা মামলায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো, তদন্তকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা, সাম্প্রদায়িক উসকানি এবং পিবিআই ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বাবুল আক্তার। একইসঙ্গে ইলিয়াসের তৈরি ও অনলাইনে প্রচারিত একটি ভিডিও কনটেন্টের জেরে বনজ কুমারের বিরুদ্ধে মামলা করেছেন বাবুল আক্তার, যা পিবিআইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

‘তাই বনজ কুমার ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়েরের পেছনের কারণ উদঘাটন করতে তাকে রিমান্ডে নেওয়া দরকার’, বলেন তদন্তকারী কর্মকর্তা।

আরও পড়ুন: ফারদিনের বান্ধবী বুশরা পাঁচদিনের রিমান্ডে

বাবুল আক্তারকে হয়রানি করার জন্য এই মামলায় জড়ানো হয়েছে উল্লেখ করে রিমান্ড না দিয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।


একাত্তর/আরএ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর