জামায়াতের সাথে নতুন জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে সিটিটিসি

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৯:৩০ পিএম

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সিটিটিসি প্রধান বলেন, নতুন এই জঙ্গি সংগঠনের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ডা. রাফাত সাদিক সাইফুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে। পিতার সংগঠনের (জামায়াত) কোনো নির্দেশনা ছিল কি না বা তাদের নির্দেশে নতুন এই জঙ্গি সংগঠনে যুক্ত হয়েছিল কি না তা রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সিলেটে গ্রেপ্তারকৃত ডা. রাফাত সাদিক সাইফুল্লাহ ও তার সহযোগী আরিফ ফাহিম সিদ্দিকীকে বৃহস্পতিবার তিনদিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় তাদেরকে এ রিমান্ডে নেয়া হয়। 

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, গত ১ নভেম্বর সায়েদাবাদ থেকে তিনজন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদেই তার নাম এসেছে। এর প্রেক্ষিতেই বুধবার দুপুরে সিলেট থেকে ডা. রাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি মেডিক্যাল থেকে এমবিবিএস পাশ করে ইন্টার্নি করেন। সিলেট থেকে নিখোঁজ তিন যুবককে এই রাফাতই রেডিক্যালাইজ করার নেপথ্যে মূল ব্যক্তি ছিলেন।

ডা. রাফাত দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের ধর্মভীরু যুবকদের জিহাদ ও জঙ্গিবাদে উদ্বুদ্ধ, প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন জানিয়ে আসাদুজ্জামান জানান, সেখানে তিনি কোরান প্রশিক্ষণের আড়ালে জঙ্গিবাদের দীক্ষা দিচ্ছিলেন। তারা বেশ কয়েকজন জিহাদে উদ্বুদ্ধ যুবককে বোমা বানানোর প্রশিক্ষণ দিয়েছেন। সেই বোমা বানানোর কারিগরকেও শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাফাতকে এই সংগঠনের মাস্টারমাইন্ড উল্লেখ করে তিনি জানান, কথিত হিজরত করতে প্রস্তুত সিলেট অঞ্চলের আরও বেশ কয়েকজন যুবককে শনাক্ত করা হয়েছে। হিজরতের আগেই মাস্টারমাইন্ড ডা. রাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত রাফাতের সঙ্গে জামায়াত বা শিবিরের যোগাযোগ রয়েছে কি না- এ বিষয়ে তিনি জানান, রাফাত এক সময় শিবির করেছেন। বিভিন্ন সংগঠনের সঙ্গে তার গোপন যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, ডা. রাফাত চৌধুরী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম সক্রিয় সদস্য ও তিনি সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করতেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বম্ব ডিসপোজাল ইউনিট বিশেষ অভিযান চালিয়ে বুধবার (৯ নভেম্বর) সিলেট জালালাবাদ থানার রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এলাকা থেকে ডা. রাফাত চৌধুরী ও তার সহযোগী আরিফকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: জামায়াত আমিরের ছেলে রাফাতসহ দুইজন রিমান্ডে

তিনি আরও জানান, ২০২১ সালের জুন মাসে তার ও অপর সহযোগী তাহিয়াতের নেতৃত্বে সিলেট এলাকা থেকে ১১ জন বান্দরবান যায়। সেখানে জঙ্গি সংগঠনের অন্যান্য নেতাদের সাথে যোগাযোগ করতে না পারায় সাতদিন পরে তারা সিলেটে ফিরে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখে। পরবর্তীতে ডা. রাফাতের নির্দেশনায় তাহিয়াত সহযোগীসহ ঢাকার উদ্দেশ্যে বের হয়। পরে সিটিটিসি তাকে গ্রেপ্তার করে। 


একাত্তর/জো

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর