র‍্যাবের সাথে গুলিবিনিময়ে ২৩ মামলার আসামী নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১১:১৪ এএম

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিটি শাহীন (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতের বিরুদ্ধে হত্যাসহ ২৩টি মামলা রয়েছে। এ ঘটনায় র‍্যাবের পাঁচজন সদস্য আহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে ৪৫ গ্রাম হেরোইন, পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, শাহীন একজন চিহ্নিত মাদক কারবারি। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন চেষ্টা করছে র‍্যাব। আজ (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাহীন চোনপাড়া বস্তিতে আছে। এই তথ্যের ভিত্তিতে দুপুরে বস্তিতে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিটি শাহীন ও তার ১০-১২ জন অস্ত্রধারী সহযোগী র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি চালায়।

তিনি বলেন, র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে পায়ে গুলিবিদ্ধ হয় শাহীন। পরে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সিটি শাহীনের বিরুদ্ধে দুটি হত্যা, তিনটি হত্যা চেষ্টা, মাদক, নারী ও শিশু নির্যাতন, পুলিশের ওপর হামলা, যৌন নিপীড়ন এবং অস্ত্রসহ মোট ২৩টি মামলা রয়েছে।


একাত্তর/এআর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর