খেরসনে রুশ সৈন্য প্রত্যাহারে বড় লাভ ইউক্রেনের!

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০২:৫১ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, কিয়েভ বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলের ৪১টিরও বেশি শহর ও গ্রামের ফের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

মস্কো কৌশলগত দিকে থেকে গুরুত্বপূর্ণ নগরী খেরসন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর ইউক্রেনের সৈন্যরা এসব গ্রাম ও শহরের নিয়ন্ত্রণ নিলো। যা তাদের জন্য বড় লাভ বলে মন্তব্য করেছে ইউক্রেনের সেনাবাহিনী। খবর এএফপি’র।

এদিকে যুক্তরাষ্ট্র কিয়েভের জন্য নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে ৪০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। এ সহায়তা প্যাকেজে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

সম্প্রতি ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রাশিয়া ব্যাপক হামলা চালানোর প্রেক্ষাপটে এ সহায়তা প্যাকেজের ঘোষণা দেওয়া হলো।

জাতির উদ্দেশ্যে দেওয়া প্রতিদিনের ভাষণে জেলেনস্কি বলেন, ‘আজ আমরা দক্ষিণাঞ্চল থেকে ভাল খবর পেয়েছি।’

আরও পড়ুন: কাবুলের পার্কে নারীদের নিষিদ্ধ করল তালেবান

তিনি বলেন, ‘চলমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে তাদের দেশের সৈন্যরা ইউক্রেনের অনেক এলাকার ফের নিয়ন্ত্রণ গ্রহণ করে সেখানে দেশের পতাকা উড়িয়ে দিয়েছে। এসব এলাকা রাশিয়ার সৈন্যরা দখল করে নিয়েছিল।’

জেলেনস্কি বলেন, রাশিয়ার দখলদারিত্ব থেকে ৪১টি শহর ও গ্রাম ‘মুক্ত’ করা হয়েছে।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর