কাবুলের পার্কে নারীদের নিষিদ্ধ করল তালেবান

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১১:৪৯ এএম

‘ইসলামী আইন মানা হয় না’- এমন দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলের সব পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। 

দেশটির পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ বার্তাসংস্থা বিবিসিকে বলেছেন, রাজধানীর পার্কগুলোতে যাতে নারীদের ঢুকতে না দেয়া হয় সে বিষয়ে পার্কের পরিচালক পক্ষকে বলা হয়েছে।

তিনি বলেন, গত ১৫ মাস আমরা চেষ্টা করেছি কিন্তু অনেক মানুষ পার্কে শরিয়াহ আইন মানছেন না। তাই আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। 

এর আগে, সপ্তাহে তিন দিন নারীদের পার্কে ভ্রমণের অনুমতি ছিল। বাকি চার দিন পার্কগুলো পুরুষদের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু এখন থেকে পার্কের দরজা নারীদের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হলো। এমনকি পুরুষ স্বজন সঙ্গে থাকলেও নারীরা পার্কে ঢুকতে পারবেন না।

যেসব পার্কে নারীরা তাদের শিশু সন্তান নিয়ে যান এবং বাম্পার গাড়ি বা ফেরিস হুইলের মতো রাইড রয়েছে, সেসব বিনোদন পার্কেও নারীরা এখন থেকে নিষিদ্ধ। আপাতত রাজধানীতে এই নিষেধাজ্ঞা বহাল বলে মনে হচ্ছে। তবে অতীতে পুরো আফগানিস্তানেই এ ধরনের নিষেধাজ্ঞা ছিল।

পার্কের টিকিট কেটে ঢুকতে না পারা মাসুমা নামের এক নারী বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, কোনো মা যখন তার সন্তানদের নিয়ে আসেন তখন অবশ্যই তাদের পার্কে ঢুকতে দেয়া উচিত। এই শিশুরা তো ভালো কিছুই দেখতে পায় না। তাদের খেলাধুলা ও বিনোদনের দরকার আছে। 

২০২১ সালের আগস্টে তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই নারী অধিকার ও স্বাধীনতা সংকুচিত হতে শুরু করে। নারী স্বাধীনতার ওপর একের পর এক আরোপ হয়েছে নিষেধাজ্ঞা। 

নারীরা বেশি দূরত্বে একা ভ্রমণের স্বাধীনতা হারিয়েছেন। এখনো অধিকাংশ কিশোরী স্কুলে ফিরতে পারেনি, যদিও তালেবান বলেছে মেয়েদেরকে স্কুলে যেতে দেয়া হবে। দেশটিতে কিছু নারী স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে কাজ করছে। তবে তালেবান ক্ষমতা দখলের পর অধিকাংশ নারীই আর কর্মক্ষেত্রে যেতে পারেননি। 

জনসম্মুখে নারীদের মুখ ঢেকে রাখতে গত মে মাসে এক ডিক্রি জারি করা হয়। তবে শহর এলাকায় এখনো শতভাগ নারীর মুখ ঢাকতে সফল হয়নি তালেবান।

আরও পড়ুন: রাজদায়িত্ব ছাড়লেন নরওয়ের রাজকুমারী

১৯৯০ দশকে ক্ষমতায় থাকতে তালেবান যতটা কঠোর ছিল এবার ক্ষমতায় আসার পর ততটা হবে না বলে শপথ করেছিল। 

তাদের দাবি, শরিয়াহ আইন মোতাবেক তারা নারী অধিকারকে সম্মান করে। তারা নারীশিক্ষা ও নারীর চাকরিরও বিরুদ্ধে নয়। 

তবে পশ্চিমা কূটনীতিকরা ইতোমধ্যে তালেবানকে আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, গভীর অর্থনৈতিক সংকটে থাকা আফগানিস্তানের উন্নয়ন তহবিল গঠন নারী উন্নয়নের মতো বিষয়ের ওপর অনেকাংশে নির্ভর করছে। 


একাত্তর/জো 

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর