মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ রইলো ডেমোক্র্যাটদের হাতেই

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০১:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নেভাদায় জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কর্টেজ। এর ফলে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই থাকল।

স্থানীয় সময় শনিবার (১২ অক্টোবর)  ডেমোক্র্যাটিক সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্তো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। আর এই জয়েই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ডেমোক্র্যাট পার্টি।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ৫৮ বছর বয়সী ক্যাথরিন কর্টেজ মাস্তোর পুরো নাম বহু ভোটার জানেনই না। তারা ক্যাথরিনকে কেবল সিনেটর হিসেবেই চেনেন।

তার বাবা ম্যানি ছিলেন নেভাদার খ্যাতনামা ব্যক্তি। ছোট পদে কর্মজীবন শুরু করলেও শেষ পর্যন্ত সরকারি সংস্থার প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন। নেভাদায় দীর্ঘ সময়ের ডেমোক্র্যাটিক সিনেটর হ্যারি রিডের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন তিনি। পরে ক্যাথরিনকে নিজের স্থলাভিষিক্ত করেছিলেন হ্যারি। সেই ক্যাথরিনের জয়ে সিনেটে ডেমোক্র্যাটদের দখলে এখন ৫০টি আসন।

১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে যেকোনো দলের ৫১ আসন লাগবে।। সবশেষ ফলাফলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে এসেছে যথাক্রমে ৫০ ও ৪৯টি আসন। এর মধ্যে জর্জিয়ায় আগামী ৬ ডিসেম্বর দ্বিতীয় দফায় ভোট হওয়ায় কথা রয়েছে। যদি সেখানে রিপাবলিকানরা জিতেও যায় তবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোট নিয়ে সিনেট নিয়ন্ত্রণ করবে ডেমোক্র্যাটরা।

এর আগে অ্যারিজোনা অঙ্গরাজ্যে জয় পায় ডেমোক্র্যাট প্রার্থী মার্ক কেলি। এর মধ্য দিয়ে রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাটরা সিনেট দখলে সমানে সমান হয়েছিল।
আরও পড়ুন: ইরানে দমন অভিযানে কমপক্ষে ৩২৬ জন নিহত

যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের ব্যালট নেই। এটি শুধু কংগ্রেসের নির্বাচন। যেটির দুটি অংশের মধ্যে একটি হলো হাউজ অব রিপ্রেজেনটেটিভ এবং অপরটি সিনেট। সংসদীয় এই ভোট প্রতি দুই বছর অন্তর অন্তর হয়। প্রেসিডেন্টের ৪ বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে হয় বলে এটিকে মধ্যবর্তী মেয়াদের নির্বাচন বলা হয়।

গত দুই বছর ধরে ডেমোক্র্যাটরা রিপ্রেজেনটেটিভ হাউজ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখে কাজ করছে। যেটি প্রেসিডেন্ট বাইডেনের জন্য যে কোনো আইন পাসে সহায়ক হয়।


একাত্তর/এসজে
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর