বান্দরবানের মিয়ানমার সীমান্তে গোলাগুলি, র‌্যাব সদস্য আহত

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১১:৪৩ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধু‌মের তুমব্রু সীমা‌ন্তের কোনাপাড়ার মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় গুলিতে র‌্যাবের এক সদস্য গুরুতর আহত হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই রিপন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ১০টার দিকে গুলিবিদ্ধ এক র‌্যাব সদস্যকে সদর হাসপাতালে আনা হয়। তবে তার নাম তিনি জানাতে পারেননি। 

এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে হাসপাতালে র‌্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

স্থানীয়রা জানায়, শূন্যরেখায় মিয়ানমা‌রের বি‌চ্ছিন্নতাবাদী সংগঠন আল ইয়া‌কিন বা‌হিনীর সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালানরোধে অভিযান পরিচালনা করতে কক্সবাজা‌রের র‍্যাব-১৫ এর সদস্যরা সেখা‌নে মিয়ানমার সীমান্তে অভিযান চালান। এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আল ইয়াকিন বা‌হিনীর সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।  

এ বিষয়ে জানতে চাইলে ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, কোনারপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ত‌বে কাদের মধ্যে এ গোলাগু‌লি হ‌য়ে‌ছে তা এখনও বলতে পারছি না। বিস্তারিত খোঁজ নি‌য়ে জানানো যাবে।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই জয়দেব বলেন, কোনাপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তা এখ‌নও নিশ্চিত হতে পারিনি।

আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বকে চমকে দিয়েছে: বিশ্ব ব্যাংক

বান্দরবানের সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. সালাহ উদ্দিন জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হ‌চ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।


একাত্তর/আরএ

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর