বেশি নয়, আওয়ামী লীগ গণমাধ্যমের কাছে প্রাপ্য কভারেজ চায়: কাদের

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৯:৫৯ পিএম

বেশি নয় আওয়ামী লীগ গণমাধ্যমের কাছে প্রাপ্য কভারেজ চায় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের আয়োজিত সভায় ওবায়দুল কাদের বলেন, একটা সময়ে গণমাধ্যমে বঙ্গবন্ধু ছিলেন নিষিদ্ধ। যে ভাষণে একটি জাতি মুক্তিযুদ্ধে উজ্জীবিত হয়েছিল সে ভাষণ ছিলো নিষিদ্ধ। ২১ আগস্টের হামলায় শেখ হাসিনা ছিলেন প্রধান লক্ষ্য, তারপরেও তিনি শোকাতুর মাকে সান্ত্বনা জানাতে গিয়েছিলেন। আমরা বিভেদের বাংলাদেশ করতে চাই না।

তিনি প্রশ্ন রেখে বলেন, বাংলাভাই কাদের সৃষ্টি? আমদের ভুল আছে, আমরা অভ্রান্ত নই, কৌশলগত কারণে নানা জোট করতে হয়। পুরোপুরি একঘরে হয়ে থাকা যায় না। ভুলত্রুটি থাকতে পারে কিন্তু নির্বাচনের আইন আছে, কমিশন আছে। আমারা ভুল করেনি বলছি না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সাংবাদিকদের পাশে থেকেছি।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি সাংবাদিকদের বিরুদ্ধে হঠাৎ করেই মামলা করা যায় না। মানুষ কষ্টে আছে, তাদের বাঁচাতে হবে, বর্তমান বিশ্ব বাস্তবতায় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। পৃথিবীর বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, সেসব দেশে মানুষ কার্যকর ভূমিকা চায়, সরকার পরিবর্তন চায় না। আমরা আপনাদের কাছে সঠিক জিনিসটা চাই। আমরা চাই আলোকে আলো আর অন্ধকারকে অন্ধকার বলুন। নেত্রীর স্পষ্ট নির্দেশনা বিএনপিকে সমাবেশ করতে দিতে হবে। আমরা কাউকে দেখাতে পাল্টা সমাবেশ করছি না। এটা পাল্টাপাল্টি না। হয়তো তাদের সাথে মিলে যাচ্ছে। যাদের দলে গণতন্ত্র নাই তারা দেশে গণতন্ত্র কীভাবে আনবে। বিএনপি কেন ৭ ধারা বাতিল করলো।

তিনি আরো বলেন, ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা শেষ সম্মেলন কবে হয়েছিল। এর মাঝে আমাদের দুটো হয়েছে, আরো একটি হবে। ওরা কী গণতান্ত্রিক আন্দোলন করবে। গণতন্ত্র তো চর্চার বিষয়। তারা দেয়াল তৈরি করেছে, সেতু তৈরি করেনি। শেখ হাসিনার মূল এজেন্ডা জনগণকে বাঁচানো।

আরও পড়ুন: সরকার কাপুরুষের মতো মিথ্যা-গায়েবি মামলা দিচ্ছে: ফখরুল

কাদের বলেন, একটা দল নির্বাচন করবে, জনগণকে কী দেখাবে তারা। অথচ দেশে পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী টানেল হয়ে যাবে। বিআরটির কাজ মার্চে শেষ হবে। ঠিকাদারের ভুলে দুর্ঘটনা হয়েছে।

প্রাপ্য কভারেজ চাই, বেশি চাই না। বিরোধীদল থাকতে হবে, গণতন্ত্র এক চাকার সাইকেল না।


একাত্তর/আরএ

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর