পুলিশের ওপর হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আটক

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১১:০৮ এএম

শেরপুরের শ্রীবরদীতে তাঁতি দলের কর্মী সমাবেশ শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলার ঘটনায় রাতে অভিযান চালিয়ে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার শ্রীবরদী পৌর তাঁতি দল আয়োজিত কর্মী সমাবেশে যাওয়ার পথে উগ্র ও রাষ্ট্রদ্রোহী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে সমাবেশ থেকে ফেরার পথে নেতাকর্মীরা আবারও নানা স্লোগান ও পুলিশের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এসময় তাদের থামাতে চেষ্টা করে পুলিশ। এতে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। একপর্যায়ে তাদের ছোড়া ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

এ ঘটনার পর রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপির ১৫ নেতাকর্মীদের আটক করা হয় বলেও জানায় পুলিশ।

আরও পড়ুন: জামায়াতের গোপন সম্মেলন থেকে ৬৬ নেতাকর্মী আটক

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযানের মাধ্যমে ১৫ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর