সাভারে জামায়াতের গোপন সম্মেলন থেকে ৬৬ নেতাকর্মী আটক

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১১:১৬ এএম

ঢাকা মহানগর উত্তর থানা জামায়াতের রুকন সম্মেলন গোপনে আয়োজন করা হয়েছিল সাভারের একটি হাউজিংয়ের নির্জন স্থানে। পুলিশের একাধিক টিম সেখানে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে আটক করেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। 

বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর নির্জন স্থান থেকে তাদের আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, ‘বিকেলে ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতরে গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করা হয়। তারা ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এসেছিলেন।

আরও পড়ুন: স্লোগানে মুখরিত সিলেটের সমাবেশস্থল

তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একাধিক টিম সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৬৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘তারা মূলত এই সম্মেলনের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে তারা জানতে পারেন। উল্লেখযোগ্য আলামতসহ তাদের আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 


একাত্তর/এসজে

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। 
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর