ভূমি ডিজিটাল জরিপের উপজেলা সেটেলমেন্ট অফিসে আগুন

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১২:২৯ পিএম

সাভারের হেমায়েতপুরে ভূমি ডিজিটাল জরিপের সরকারি উপজেলা সেটেলমেন্ট অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় অফিসটির তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় আনোয়ার হোসেন নামে অফিসটির এক নিরাপত্তা কর্মী দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। তাকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

উপজেলা সেটেলমেন্ট অফিস সূত্রে জানা গেছে, তিন তলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় আগুন লেগেছে। সেখানে অফিসের কাগজপত্র রাখা ছিলো। সেগুলো পুড়ে গেছে। তবে রেকর্ড রুমের কোনো ক্ষতি হয়নি।

চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের ফায়ার অফিসার শরিফুল ইসলাম জানান, রাতে আলমনগর হাউজিংয়ের ভিতর অবস্থিত উপজেলা সেটেলমেন্ট অফিসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছাই। আমরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। 

আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারের পাশে পুঁতে রাখা সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

তিনি আরও জানান, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।


একাত্তর/জো

ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার ও আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো ছুটি হওয়ায় বুধবার মহাসড়কে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিলো, বৃহস্পতিবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে...
ঢাকার সাভারে গত ছয় মাসে সংঘটিত ছয়টি নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ছদ্মবেশী ভবঘুরে মশিউর রহমান খান সম্রাট ওরফে ‘সাইকো সম্রাট’ (৪০)-কে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে একের পর এক রোমহর্ষক...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর