দুই মোটরসাইকেলের সংঘর্ষে কিশোরের মৃত্যু, চারজন আহত

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০২:৩৪ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চন্ডিপুর গ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোরের মৃত্যু এবং চারজন গুরুতর আহত হয়েছেন। 

রোববার (২০ নভেম্বর) রাত আটটার দিকে দর্শনা-মুজিবনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, আনিজুল (১৭) দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ার আব্দুল আলিমের ছেলে এবং পেশায় নির্মাণ শ্রমিক। 

আহতরা হল ধান্যঘরা গ্রামের কাশেমের ছেলে রাজু আহম্মেদ (২৩) ও কার্পাসাডাঙ্গা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র, চন্ডিপুর গ্রামের তারিকুলের ছেলে ও রাজুর সহপাঠী রাতুল (১৯), কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ার শহিদুলের ছেলে রাহুল (১৮) ও নিহত আনিজুলের ভাই হৃদয় (১৬)। 

আহতদের মধ্যে দুই কলেজছাত্র রাজু ও রাতুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও রাতুলকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

আরও পড়ুন: নওগাঁয় ধানক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, নিহত কিশোর আনিজুলের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহতদের দুইজনকে হাসপাতাল থেকে রাজশাহী ও ঢাকায় রেফার করা হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একাত্তর/জো 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর