নওগাঁয় ধানক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১১:৩০ এএম

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে ধানক্ষেত থেকে এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছ পুলিশ। 

সোমবার (২১ নভেম্বর) সকালে মধ্য দুর্গাপুর গ্রামের এক ধানক্ষেত মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত বিনয় চন্দ্র মণ্ডলের (৬০) ওই ইউনিয়নের পিরোরি বিলদুধলা গ্রামের মৃত নাটু মণ্ডলের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে পাশের গ্রামের দুর্গাপুর গ্রামের তফসের আলী এবং তারেক ইসলাম নামে দুই ব্যক্তি ঝগড়া-ফ্যাসাদ মীমাংসার জন্য বিনয় মণ্ডলকে ডেকে নিয়ে যান। এরপর থেকে বিনয় মণ্ডল নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও বিনয় মণ্ডলের কোন সন্ধান পায়নি। 

পুলিশ জানায়, সকালে ওই জমির মালিক ধান কাটতে গেলে ক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন। 

আরও পড়ুন: স্ত্রীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, বিনয় মণ্ডলের মরদেহ উদ্ধারের পর থেকে তফসের আলী এবং তারেক ইসলাম পলাতক রয়েছেন। হত্যা বা মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা সম্ভব হয়নি। ঘটনার কারণ উৎঘাটনে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর