বিদ্যুতের দাম বাড়লো ১৯ দশমিক ৯২ শতাংশ

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০১:৫৪ পিএম

বিদ্যুতের পাইকারি দাম প্রতি ইউনিট পাঁচ টাকা ১৭ পয়সা থেকে ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানো হয়েছে। এতে প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ছয় টাকা ২০ পয়সা।

সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে মূল্যবৃদ্ধি সংক্রান্ত এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল।

তিনি জানান, আগামী বিল মাস ডিসেম্বর থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে। এই দাম পুনর্নির্ধারণের ক্ষেত্রে ভর্তুকি ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকা।

জানা গেছে, এই দাম বৃদ্ধির ফলে এখনই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না। তবে নতুন দাম বিবেচনায় শিগগিরই বিতরণ কোম্পানিগুলো কমিশনের কাছে দাম বাড়ানোর প্রস্তাব দেবে। 

এক মাস আগেও বিদ্যুতের পাইকারি দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিল কমিশন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আজ সোমবার দাম বাড়ানোর ঘোষণা দিলো কমিশন।

বিইআরসি সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর ইউনিট প্রতি পাঁচ টাকা ১৭ পয়সা নির্ধারণ করে।

আরও পড়ুন: আপিল বিভাগে জায়েদের রায় স্থগিত, বাধা নেই নিপুণের

বিদ্যুতের একক পাইকারি বিক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। নিজেরা উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি ও বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে বিদ্যুৎ কিনছে। পাঁচটি বিতরণ কোম্পানির কাছে পাইকারি দরে বিক্রি করে আসছে। আর নিজেরা ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের শহরাঞ্চলে বিতরণ করে যাচ্ছে।


একাত্তর/এসি

চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসমূহের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর