বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা নিহত

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০২:০৫ পিএম

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। 

সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিক্ষিকা নাজমা আক্তার (৫৫) শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ও শাহতলীর মৃত রুহুল আমিন খানের মেয়ে।

জানা যায়, নিহতর নাজমা আক্তার তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করতেন। সকালে তিনি তার বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় রওনা হন। পথিমধ্যে ঘোষেরহাট এলাকায় চাঁদপুরগামী একটি বোগদাদ বাসের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: তিনদিন পর পশুর নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ জানান, ঘাতক বাস ও তার চালককে আটক করা হয়েছে। নিহত শিক্ষিকার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


একাত্তর/জো 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর