গুরুত্বপূর্ণদের ডান্ডাবেড়ি পরাতে কারাগারে পুলিশের চিঠি

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম

দুধর্ষ আসামিদের আদালতে আনা-নেয়ার সময় ডান্ডাবেড়ি পরাতে কারা সদরদপ্তরে চিঠি পাঠিয়েছে আদালত পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ পুলিশ কমিশনারের মাধ্যমে এ চিঠি পাঠিয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, কোর্টে হাজিরের সময় গুরুত্বপূর্ণ আসামিদের ডান্ডাবেড়ি না পরানোর কারণে এরই মধ্যে দণ্ডিত আসামি আদালত থেকে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। 

কারা সদরদপ্তরে পাঠানো চিঠির সূত্রে জানা যায়, জেল কোড অনুযায়ী গুরুত্বপূর্ণ আসামিদের ডান্ডাবেড়ি পরানোর নির্দেশনা ছিল। এমতাবস্থায় তাদের কোর্টে পাঠানোর সময় অবশ্যই ডান্ডাবেড়ি পরানো এবং জঙ্গি ও সন্ত্রাসীসহ অন্য গুরুত্বপূর্ণ আসামিদের আলাদা প্রিজনভ্যানে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

রোববার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের কাছ থেকে মৃত্যুদণ্ড পাওয়া দুই জঙ্গিকে ছিনিয়ে তার সহযোগীরা। 

এ ঘটনায় কোতোয়ালি থানায় ডিএমপির প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ বাদী হয়ে কোতোয়ালি থানায় ২০ জনের নামে একটি মামলা করেন। মামলায় আরও সাত থেকে আট জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আরও পড়ুন: কিছু গণমাধ্যম বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যে বাধ্য করেছে

ওই দিন পালিয়ে যেতে ব্যর্থ আসামিদের ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ইতিমধ্যে পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরিয়ে দিতে সহযোগিতা করলে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে ওই জঙ্গিরা পালিয়ে যাওয়ায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


একাত্তর/এসি


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর