চলতি অর্থবছরই শুরু হবে পাতাল রেলের কাজ

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১২:৩৫ পিএম

চলতি অর্থবছরের মধ্যেই কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত পাতাল রেল পথ নির্মাণের কাজ শুরু হবে। এই প্রকল্পটিকে ১২ ভাগে ভাগ করা হয়েছে।

এর মধ্যে ডিপো নির্মাণের কাজ নতুন বছরের প্রথমেই শুরু হবে বলে জানিয়েছেন, প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দীক।

বুধবার (২৩ নভেম্বর) সকালে মেট্রোরেল-১ এর ডিপো নির্মাণে জাপানের টোকিউ* কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাসট্রাকচার লিমিটেডের সঙ্গে ডিএমটিসিএলের চুক্তি স্বাক্ষর হয়।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দীক বলেন, দেশের প্রথম পাতাল রেল মাটির ৩০ থেকে ৭০ মিটার নিচ দিয়ে যাবে। যা কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না। শুধু স্টেশন ওপেন কাট পদ্ধতিতে করা হবে।

আরও পড়ুন: মেট্রোরেলের ডিপোর ভূমি উন্নয়নে ৬০৭ কোটি টাকার চুক্তি

এই রেলের কাজও নির্দিষ্ট সময়ে শেষ হবে বলে দাবি করেন তিনি।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রংপুরে এক আবেগঘন সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর