কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী প্রবাসী নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৫:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। 

বুধবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত পায়েল সরদার (২৮) জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের কাইয়ূম সরদারের ছেলে। তিনি সৌদি আরব থেকে আড়াই মাস আগে দেশে ফিরেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কসবার দিকে একটি মোটরসাইকেলযোগে দুইজন আরোহী যাচ্ছিলেন। সুলতানপুর নামক এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান চাপা দিয়ে চলে যায়। 

আরও পড়ুন: রাজবাড়ীতে দুইজনের মরদেহ উদ্ধার

এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত একজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে থাকা ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কাভার্ডভ্যানটি আটক করা যায়নি।


একাত্তর/এসজে

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর