পাবনা মানসিক হাসপাতালে তিন দালাল আটক, কারাদণ্ড

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৩:৩৪ পিএম

পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে তিন দালাল চক্রের সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল। পরে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পাবনা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) জিন্নাত সরকারের নেতৃত্বে একটি দল মানসিক হাসপাতালে অভিযান চালায়। অভিযানে দালাল চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেন তারা। 

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

জানা গেছে, সাজাপ্রাপ্তরা হলেন সদর উপজেলার কিসমত প্রতাপপুর গ্রামে ওমর আলী (৩৮), হেমায়েতপুর পূর্বপাড়া গ্রামের উজ্জল শেখ (৪৫) ও হেমায়েতপুর গ্রামের হাবিল মণ্ডল (৫৫)।

আরও পড়ুন: মাঠ থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) জিন্নাত সরকার জানান, দেশের একমাত্র সরকারি বিশেষায়িত মানসিক হাসপাতালে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি দালাল চক্র রোগীদের সঠিক সেবা কার্যক্রমে হয়রানি করে আসছিলো। স্থানীয়ভাবে গড়ে ওঠা বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি করে নানাভাবে প্রতারণা করে আসছেন এই চক্রের সদস্যরা।


একাত্তর/জো 

ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় দশ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর