ডেঙ্গুতে আরও চার মৃত্যু, হাসপাতালে ১৯৭৮

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।   

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশন এলাকার বাইরে) দুইজন রয়েছেন।   

একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে (৩৫৮ জন) এবং ঢাকা বিভাগে সিটি কর্পোরেশন এলাকার বাইরে (৩২৮ জন)। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৮০ জন, দক্ষিণে ১৭৬ জন, বরিশাল বিভাগে ২৬০ জন, খুলনা বিভাগে ২৫৬ জন, রাজশাহী বিভাগে ২০৯ জন, রংপুর বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৪ জন এবং সিলেট বিভাগে ১৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।   

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের এক জানুয়ারি থেকে এক অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫১ হাজার ৮৫৯ জন পুরুষ (৬২.৩%) এবং ৩০,৬৭৩ জন নারী (৩৭.৭%)।   চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ২৪৯ জন। যার মধ্যে ১৩০ জন নারী (৫২.২%) এবং ১১৯ জন পুরুষ (৪৭.৮%)। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৫ হাজার ৬৯৯ জন।   

বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুতে আক্রান্তের হার ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি। বিপরীতে, মৃত্যুর ক্ষেত্রে ২৬ থেকে ৫০ বছর বয়সীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।   

গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন আক্রান্ত হন এবং ১৪৮ জনের মৃত্যু হয়। 

একাত্তর/এসি
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সারাদেশে অব্যাহত রয়েছে ডেঙ্গুর চোখরাঙানি। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৯৪২...
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২১৪ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর