নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিললো প্রতিবন্ধীর মরদেহ

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৭:৫৮ পিএম

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুর থেকে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার গোপালখিলার পূর্ব-দক্ষিণপাড়া থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী ওই যুবকের নাম ফরহাদ আলী (৩২)। তিনি গ্রামের আইয়ূব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে ফরহাদ আলী রাতের খাবার খেয়ে বাইরে বের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ মেলেনি।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ফরহাদ আলীর বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পুকুর থেকে ফরহাদ আলীর মরদেহ উদ্ধার করে।

গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল বলেন, গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন, আজ দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দুর্ধর্ষ চুরি

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর