দুর্দান্ত জয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১০:০৬ এএম

দুর্দান্ত রিচার্লিসনে ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবলের দ্যুতি ছড়িয়ে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায়  লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

আগের দিন ফাঁস হওয়া দল থেকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ব্রাজিল। ফ্রেদের জায়গায় আসেন কাসেমিরো।

ম্যাচের শুরু থেকে সার্বিয়ার রক্ষণে হানা দেন নেইমাররা। চতুর্থ মিনিটে রাফিনিয়া সার্বিয়ার ডিফেন্ডার স্ত্রাহিনিয়া পাভলোভিচকে কাটিয়ে নিচু ক্রস নিয়েছিলেন। কিন্তু কাছের পোস্ট থেকে বল ক্লিয়ার করা হয়।

image


সপ্তম মিনিটে আক্রমণে ওঠে আসা নেইমারকে ঠেকাতে গিয়ে ফাউল করেন পাভলোভিচ। সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান রেফারি।

নবম মিনিটে কাসেমিরোর দারুণ পাসে বক্সের ভেতরে বল পেয়ে যান নেইমার। নিয়ন্ত্রণে নিলেও সার্বিয়ান ডিফেন্ডাররা ঘিরে ধরেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। ফলে শট নিতে পারেননি তিনি।

১৩ মিনিটের মাথায় কর্নার কিকে বল গোলমুখে পাঠান নেইমার। কিন্তু সার্বিয়ার গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ ফের কর্নারের বিনিময়ে ঠেকান সেই শট। দ্বিতীয় কর্নার কিকে মাথা ছোঁয়াতে পারেননি মার্কিনিয়োস। বরং তার আগেই দুই হাতে বল ধরে ফেলেন সার্বিয়ার গোলরক্ষক।

image


২১তম মিনিটে কাসেমিরো দূরপাল্লার শট নিয়েছিলেন। কিন্তু সহজেই বল গ্লাভসবন্দি করেন সার্বিয়ান গোলরক্ষক।

অন্যদিকে প্রথম ২৫ মিনিটে বল দখলে টক্কর দিলেও মাত্র একবার ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসনকে সেভাবে পরীক্ষার মুখে ফেলতে পারে সার্বিয়া। অনেকটা দূর থেকে বক্সে ঢুকে পড়া মিত্রোভিচকে লক্ষ্য করে ক্রস দেন তাদিচ। কিন্তু ব্রাজিল গোলরক্ষক লাফিয়ে বল গ্লাভসবন্দি করেন।

image


২৮তম মিনিটে সত্যিকারের সুযোগ আসে ব্রাজিলের সামনে। সিলভার থ্রো বল বক্সে পেয়ে যায় ভিনিসিয়ুস। কিন্তু রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড শট নেওয়ার আগেই ডাইভ দিয়ে তার পায়ের কাছ থেকে বল কেড়ে নেন সার্বিয়ার গোলরক্ষক।

পরের মিনিটেই বাঁ প্রান্তে ফ্রি-কিক পায় ব্রাজিল। তা থেকে বল পেয়ে বক্সের কাছে ঢুকে ক্রস পাঠান রিচার্লিশন। কিন্তু সার্বিয়ার রক্ষণের জটলায় সফল হতে পারেননি তিনি। বল উড়ে যায় গ্যালারিতে।

image


৩৫তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও দুর্বল শটে বল তার হাতেই তুলে দেন রাফিনিয়া। ৪১তম মিনিটে সবচেয়ে ভালো সুযোগটা নষ্ট করেন ভিনিসিয়ুস। কাসেমিরোর লং বল খুঁজে নেয় রিয়াল তারকাকে। কিন্তু সেখানে সার্বিয়ার ডিফেন্ডার মিলেনকোভিচ বল দখলে নেন। তবে বল ক্লিয়ার করতে গিয়ে নিজের বুকেই মারেন তিনি। বল নেমে পাশেই দৌড়াতে থাকা ভিনিসিয়ুসের পায়ে পৌঁছে যায়। কিন্তু একদম কাছ থেকে তার নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে রিচার্লিসন ভেঙে দেন সার্বিয়ার ডিফেন্স। আক্রমণটা তৈরি করেছিলেন নেইমার। তবে শট নেওয়ার জায়গা বের করার আগেই ফাঁকা পেয়ে দ্রুত শট নিয়ে নেন পাশে থাকা ভিনিসিয়ুস।

রিয়াল মাদ্রিদ তারকার প্রচেষ্টা সার্বিয়ান গোলরক্ষক মিলিনকোভিচ সাভিচ ফিরিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান রিচার্লিসন।

image


এর ১১ মিনিটে পর এই তারকা জোড়া গোল পূর্ণ করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ভিনিসিয়ুসের ভাসিয়ে দেওয়া বলে বাইসাইকেল কিকে গোল করেন রিচার্লিশন। ৭৩ মিনিটে দুই গোলে এগিয়ে যায় ব্রাজিল।

ফর্ম ও স্কোয়াডের গভীরতার কারণে ব্রাজিলকে এবার শিরোপার সবচেয়ে বড় দাবিদার ভাবা হচ্ছে। ১৯৯৮ আসরের পর বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনো হারেনি ব্রাজিল। এই পর্যায়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত তারা।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর