এক ম্যাচেই চারটি রেকর্ড করলেন রোনালদো

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৪:০৭ পিএম

বিশ্বকাপের শুরুটা ভালোই হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। ঘানার বিপক্ষে ৩-২ গোলে ম্যাচ জয় করে বিশ্বকাপে শুভসূচনা করলো পর্তুগাল। এই ম্যাচে একটি গোলের সাথে চারটি রেকর্ড নিজের ঝুলিতে তুলে নিলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ ফুটবলার। 

খেলতে নামলেই যেনো, নতুন সব রেকর্ডের জন্ম দেন এই মহা তারকা। তাই তো নিজেই বলেছিলেন আমি রেকর্ড ফলো করি না, রেকর্ড আমাকে ফলো করে। সেটি প্রমাণ করতেই হয়তো বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেই চারটি রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। 

প্রথম পর্তুগীজ ফুটবলার হিসাবে পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ড এখন সিআরসেভেন-এর। এই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে একই রেকর্ড করেছেন লিওনেল মেসি। 

ঘানার বিপক্ষে ম্যাচে একটি গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো। সেই গোলকে কেন্দ্র করেই তিনটি রেকর্ডে নাম লেখালেন পাঁচবার ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। বিশ্বকাপের পাঁচটি আসরে গোল করা একমাত্র ফুটবলার এখন রোনালদো।

২০০৬ সালে সব থেকে কম বয়সী (২১ বছর ১৩২ দিন) পর্তুগিজ ফুটবলার হিসাবে বিশ্বকাপে গোল করার রেকর্ড তো ছিলোই, পর্তুগালের সব থেকে বয়স্ক ফুটবলার (৩৭ বছর ৯ মাস ২০) হিসাবে গোল করার রেকর্ডটিও রোনালদো এবার নিজের করে নিলেন। 

গতকাল ম্যাচ সেরার পুরস্কারটি এই ফুটবলারের হাতেই ওঠে, এবং সেটিও আরেকটি রেকর্ড। বিশ্বকাপে এখন সব থেকে বেশি ম্যাচ সেরার পুরস্কারের মালিক তিনি। 

আরও পড়ুন: 'এ' গ্রুপের শীর্ষস্থানের লড়াইয়ের দিনে মাঠে নামছে ইংল্যান্ড

মিস্টার সেভেন সপ্তমবারের মত বিশ্বকাপে ম্যাচ সেরা হয়েছেন গতকাল। ছয়বার ম্যাচ সেরা হয়েই দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি।  

ম্যাচ সেরার পুরষ্কার হাতে নিয়ে রোনালদো বলেন, 'এই পুরস্কারের দাবীদার সবাই, আমরা টিম হিসেবে আমরা সবাই ভালো খেলেছি'।    

 

একাত্তর/আরআই/এসজে

নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
সপ্তাহান্তজুড়ে পর্তুগালের ফুঞ্চল শহরের অলিতে-গলিতে গুঞ্জন আর জল্পনা-কল্পনার পারদ ছড়িয়েছিল তুঙ্গে! ভক্তদের মনে একটাই প্রশ্ন, অবশেষে কি শুভ পরিণয় সম্পন্ন করতে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর