বিশ্বকাপে প্রথম লাল কার্ড পেলো ওয়েলসের গোলরক্ষক

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৭:৩৮ পিএম

কাতার বিশ্বকাপের ১৭তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখা গেল। ওয়েলসের গোলরক্ষক ওয়াইন হেনেসিকে ভিআরের সাহায্য নিয়ে লাল কার্ড দেখান মাঠের রেফারি।

ইরান এবং ওয়েলসের মধ্যকার শুক্রবারের (২৫ নভেম্বর) ম্যাচে এসে লাল কার্ড দেখাতে বাধ্য হলেন রেফারি।

ঘটনাটি ঘটেছে ম্যাচের ৮৬তম মিনিটে। ইরানের হয়ে দারুণ সুযোগ তৈরি করতে যাচ্ছিলেন তারেমি। ক্ষিপ্র গতিতে ওয়েলসের জালের দিকে ছুটে যাচ্ছিলেন, তখন ভুল করে বসেন ওয়েলস কিপার হেনেসি। বক্সের বাইরে ছুটে এসে তারেমির গতি রোধ করতে গিয়ে পা উঁচিয়ে বলে শট নিতে গিয়েছিলেন। তাতে তারেমির ওপর পড়ে যান ওয়েলস গোলকিপার। বিধিবহির্ভূত হওয়ায় রেফারি শুরুতে হলুদ কার্ড দিয়েছিলেন। তার পর রিভিউ দেখে সরাসরি লাল কার্ড দেখানো হয় হেনেসিকে। যা কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ডও।

শেষমেষ লাল কার্ডে আরেক গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে নামান ওয়েলস কোচ। উঠিয়ে দেওয়া হয় অ্যারন রামসেকে।

এই নিয়ে বিশ্বকাপ ফুটবলে ইতিহাসের তৃতীয় গোলরক্ষক হিসেবে লালকার্ড দেখলেন হেনেসি।

এর আগে ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন সাউথ আফ্রিকার ইতুমেলেং খুনে। প্রথম গোলরক্ষক হিসেবে নরওয়ের বিপক্ষে ১৯৯৪ বিশ্বকাপ লাল কার্ড পাওয়া ফুটবলার ছিলেন ইতালির জিয়ানলুকা পাগলিউকা।

যোগ করা সময়ের অষ্টম মিনিটে ইরানের কপাল খুলে যায়। ডি বক্সের বাইয়ে থেকে ডান পায়ে ডিফেন্ডার রুজবেহ চেশমি নজরকাড়া শটে গোল করলে আনন্দে ভাসে কুইরোজের দল।

এদিন ম্যাচের ৮৮ মিনিটে সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় ইরান।

image


অতিরিক্ত সময়ের শেষ মিনিটে অবশেষে গোলের দেখা পায় ইরান। ডি বক্সের বাইরে থেকে চেশমির জোরালো শটে পরাস্ত হন ওয়েলসের গোলরক্ষক।

আরও পড়ুন: শেষ তিন মিনিটের জোড়া গোলে টিকে রইলো ইরান

এরপর আরো এক গোলের দেখা পায় ইরানে। কাউন্টার অ্যাটাক থেকে রামিন রিজিয়ান গোল করে ইরানের লিড বাড়ান। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইরান। এই জয়ের ফলে নক আউট পর্বে যাওয়ার আশা টিকে রইলো ইরানিদের।


একাত্তর/আরএ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর ক্ষোভে ও হতাশায় ফেটে পড়েছে সুইজারল্যান্ড শিবির। ম্যাচের ৭২তম মিনিটে স্ট্রাইকার ব্রিল এমবোলোর বিতর্কিত লাল কার্ড...
বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে এক নজিরবিহীন ভূরাজনৈতিক ও ফুটবলীয় কেলেঙ্কারির কেন্দ্রে জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ...
বিশ্বকাপের ডি-গ্রুপের বাঁচা-মরার লড়াইয়ে শনিবার সকালে রাতে তুরস্কের বিপক্ষে এক অভাবনীয় জয় তুলে নিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় গোল করে টুর্নামেন্টের এ যাবৎকালের দ্রুততম গোলটি...
বিশ্বকাপের মঞ্চে ফুটবল ইতিহাসের এক নজিরবিহীন ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো ফুটবলবিশ্ব। মাঠে ঝগড়া করার সময় হাত বা জার্সি দিয়ে মুখ ঢাকা যাবে না, ফিফার এই নবপ্রবর্তিত কড়া নিয়মের প্রথম বলি হলেন...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর