ঢামেকে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৭:৪৯ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমেজিং বিভাগের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ঢামেকের আনসার কমান্ডার আব্দুর রঊফ জানান, শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে ঢামেকের আনসারের টহল সদস্যরা বহির্বিভাগে এক্স-রে ও ইমেজিং বিভাগের সামনে ফ্লোরে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষ ও ঢামেক পুলিশ ফাঁড়িকে অবিহিত করেন তারা।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে লোকটি হয়তো সেখানে গিয়ে স্টোক করে মারা গেছেন। তার পড়নে ছিলো লুঙ্গি ও পাঞ্জাবি। মরদেহের সাথে ছিলো একটি কাপড়ের পোটলা। দেখে মনে হয় ভাসমান ব্যক্তি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক (৬৫)। বিষয়টি শাহবাগ থানাকে অবিহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২২১ রোগী

ঢামেকের বহির্বিভাগের  দ্বায়িত্বরত ওয়ার্ড মাস্টার মো. বাশার বলেন, বিষয়টি শুনেছি। শুক্রবার হাসপাতালের ঐ বিভাগ বন্ধ থাকে। তবে কিভাবে সেখানে তিনি মারা গেলেন খোঁজ নেয়া হচ্ছে।


একাত্তর/আরএ

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর