কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ আজ

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০১:০৯ পিএম

কুমিল্লা টাউন হল মাঠে শনিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এতে যোগ দেবেন দলটির শীর্ষ নেতারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে অংশ নিতে না পারলেও তাদের জন্য মঞ্চে রাখা আসন রাখা হয়েছে।  

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সমাবেশের মঞ্চে শীর্ষ নেতাদের আসনের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ দুটি চেয়ার।  

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, গণতন্ত্রের মা খালেদা জিয়া ও সারা দেশের সব স্তরের নেতা তারেক রহমানের সঙ্গে অবিচার করছে সরকার। আজ তারা নির্যাতিত। আমাদের নেত্রী কোনো সভায় অংশ নিতে পারছেন না সরকারের কারণে। তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হয় না। কিন্তু তাই বলে কি তারা আমাদের অন্তর থেকে উঠে যাবেন? আমার তাদের ধারণ করি।  

জানা গেছে, সমাবেশ উপলক্ষে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় অবস্থান করছেন। তারা দুপুরে সমাবেশে বক্তব্য দেবেন।  

বিএনপির সমাবেশ উপলক্ষে কুমিল্লায় সাজ সাজ রব পড়েছে। তবে, সমাবেশে ফেস্টুন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন। সমাবেশে আগত সকলের জন্য রাজশাহীর এক যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা পানির ব্যবস্থা করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।  

মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ঘোষণা মঞ্চের বামদিকের প্রথম দুটি চেয়ার খালি রেখেছি আমরা। 


একাত্তর/এআর

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর