জাপান বেদনার পর আশা বাঁচিয়ে রাখলো জার্মানি

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১০:১৬ এএম

২০১৪ বিশ্বকাপ জয়ের পরের বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায়। এবারও জার্মানির গ্রুপপর্বের পারফরম্যান্স হতশ্রী। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের কাছে হারে ধারনা করা হচ্ছিলো, এবারও জার্মানির বিশ্বকাপের আশায় গুড়েবালি। তবে কাতার বিশ্বকাপে মুলারের দলটি একটুর জন্য হলেও টিকে থাকলো। আর তাতেই দানাবাঁধছে সমর্থকদের মনে।

রোববার দিবাগত রাতের ম্যাচটি জার্মানির জন্য ছিল বাঁচা-মরার লড়াই। হারলেই শঙ্কা শেষ ষোলো থেকে বাদ পড়ার। প্রথমে গোল খেয়ে সে আশঙ্কা চোখও রাঙাচ্ছিল। অবশেষে ম্যাচের শেষদিকে জার্মানদের বাঁচিয়ে দেন নিকোলাস ফুলক্রুগ। তার গেfলে স্পেনের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে জার্মানি। এ জয়ে টিকে রইলো জার্মানদের শেষ ষোলোর আশা।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলে স্পেন। ছিল পাসের ফুলঝুরি। কোস্টারিকাকে সাত গোলের বন্যায় ভাসানো স্পেন এদিন শুরুতেই গোল পেতে পারতো।

২৫ মিনিটে সুযোগ পেয়েছিল জার্মানি। স্পেনের ভুল ডিফেন্সের সুযোগ নিয়ে শট মেরেছিলেন নাব্রি। বল গোলপোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। নয়ারের ভুল ক্লিয়ারেন্স থেকে সুযোগ পেয়েছিল স্পেনও। কিন্তু কাজে লাগাতে পারেনি।

৪০ মিনিটে কিমিখের ফ্রিকিক থেকে মাথা ছুঁইয়ে গোল করেছিলেন রুডিগার। কিন্তু রেফারি জানিয়ে দিলেন, তিনি অফসাইড। এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া জার্মানির। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় উভয় দল।

অবশেষে ৬২ মিনিটে গেলের দেখা পায় স্পেন। জার্মানির রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করেন আলভারো মোরাতা। বাঁ দিকে বল পেয়েছিলেন জর্ডি আলবা। তার ক্রস থেকে চলতি বলে পা ঠেকিয়ে গোল করলেন বদলি হিসাবে নামা আলভারো মোরাতা।

গোল শোধে শেষের দিকে মরিয়া হয়ে আক্রমণ চালায় জার্মানি। তার ফলও মেলে। ৮৩ মিনিটে সমতা ফেরায় জার্মানি।  একার কৃতিত্বে স্পেনের ডিফেন্সকে ঘোল খাইয়ে বক্সের ভিতরে ঢুকে পড়লেন মুসিয়ালা। তার থেকে বল পেয়ে গোল করেন ফুলক্রুগ।


একাত্তর/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর