‘জি’ ও ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান লড়াইয়ে চারটি ম্যাচ আজ

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০১:৫৬ পিএম

বিশ্বকাপের লড়াইয়ে আজ মাঠে নামবে আটটি দল, গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে লড়াই করবে রোনালদোর পর্তুগাল এবং নেইমারহীন ব্রাজিল। দলগুলো আজ তাদের শীর্ষস্থান হারালে শেষ ১৬’র জন্য ভক্তদের নতুন করে হিসাবে বসতে হবে। 

দিনের প্রথম ম্যাচেই মাঠে নামছে ‘জি’ গ্রুপের ক্যামেরুন এবং সার্বিয়া, দল দুটির টিকে থাকার লড়াই আজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হেরেছে এই দুটি দল, ফলে আজ হারলেই বিদায়ের ঘণ্টা বাজবে একটি দলের। এর আগে দু'দলের একবারই দেখা হয়েছিলো, যেখানে সার্বিয়া ৪-৩ গোলে জয় লাভ করে। ম্যাচটি বিকাল ৪টায় আল-জানুব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এশিয়ান দল দক্ষিণ কোরিয়া, তাদের প্রতিপক্ষ আফ্রিকান সিংহ ঘানা। দু'দলের ৯ দেখায় সমান চারটি করে ম্যাচ জয় করেছে উভয় দল, ড্র হয়েছে একটি ম্যাচ। শেষ ১৬’ যাত্রায় টিকে থাকতে জয় ছাড়া কোনো কিছু চিন্তা করা যাবে না দুটি দলেরই। ‘এইচ’ গ্রুপের ম্যাচটি সন্ধ্যা ৭টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

দিনের তৃতীয় ম্যাচে ‘জি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নেইমারহীন ব্রাজিল। উভয় দল তাদের প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে। এখন পর্যন্ত এই দুইদলের লড়াই গুলো বেশ জমজমাট। ১১ বারের দেখায় ব্রাজিল তিনটি ম্যাচ জয়ের বিপরীতে হেরেছে দুটিতে। বাকি চারটি ম্যাচ ছিলো অমীমাংসিত। মজার বিষয় বিশ্বকাপে তাদের দু’বারের মুখোমুখিতে একটি ম্যাচেরও ফলাফল বের হয়নি। আজ রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ব্রাজিলকে আবারো কঠিন সময় দিতে প্রস্তুত সুইসরা

দিনের শেষ ম্যাচে, মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, তাদের প্রতিপক্ষ দু’বার বিশ্বকাপ জয়ী দল উরুগুয়ে। পর্তুগালের শীর্ষস্থান পাকাপোক্ত করার আগে পরীক্ষা দিতে হবে ফেদে ভালবার্দে, কাভানিদের কাছে। দল দুটি এর আগে সমান একটি করে ম্যাচ জয় করেছে একে অপরের বিপক্ষে, ড্র করেছে একটিতে। বিশ্বকাপে এর আগে একবারই দেখা হয়েছিলো তাদের,০ যেখানে উরুগুয়ে ২-১ গোল জয় লাভ করে। ম্যাচটি আজ রাত (২৯ তারিখ হয়ে যাবে) ১টায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে । 

সবগুলো ম্যাচ গাজী টিভি, টি স্পোর্টস এবং বিটিবি সরাসরি সম্প্রচার করবে।  


একাত্তর/আরআই/এসি

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর