গ্রুপ ‘এ’ থেকে কারা যাচ্ছে শেষ ষোলতে

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৪:৪০ পিএম

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা প্রায় শেষে দিকে। ব্রাজিল, পর্তুগাল এবং ফ্রান্স ছাড়া কোনো দলেরই নিশ্চিত হয়নি পরের রাউন্ডের টিকেট। আজ থেকে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে অবশিষ্ট দলগুলো। দুই সময়ে ম্যাচগুলো শুরু হবে আজ থেকে।

‘এ’ গ্রুপের ম্যাচ দুটি আজ মাঠে গড়াবে রাত ৯টা থেকে। যেখানে নেদারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে কাতার এবং অপর ম্যাচে ইকুয়েডর লড়াই করবে সেনেগালের বিরুদ্ধে। স্বাগতিক দল ছাড়া বাকি তিনটি দলরই সুযোগ থাকছে পরবর্তী রাউন্ডে যাওয়ার।  

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত আয়োজক দল হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে যাচ্ছে কাতার। নিজেদের প্রথম দুই ম্যাচে হার দিয়ে শুরু করা কাতারের জন্য এই ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার্থের ম্যাচ। তবে সাবধানে খেলতে হবে নেদারল্যান্ডসকে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে, জয় ছাড়া কোনো কিছুই চিন্তা করা যাবে না ফন গালের দলকে। আল বায়াত স্টেডিয়ামে প্রথমবারের মত একে অপরের মুখোমুখি হবে এই দুটি দল।

একই সময়ে হওয়া অপর ম্যাচটি অনুষ্ঠিত হবে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে। ম্যাচটি দুটি দলের জন্যই বাঁচা-মরার লড়াই। শেষ ষোলতে যেতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনো কিছুই ভাবার সুযোগ নেই সেনেগালের। 

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে ব্রাজিলের খাতায় আরেকটি রেকর্ড

তিন পয়েন্ট নিয়ে দুই এ থাকা আফ্রিকান দলটির ড্র করলেও কোনো লাভ হবে না। কারণ তারা গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। অপরদিকে ইকুয়েডর ম্যাচটি ড্র করতে পারলেই চলে যাবে শেষ ষোলতে। তবে যদি হেরে বসে তাহলে শিরোপার লড়াই থেকে ছিটকে যাবে দলটি। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ম্যাচ জয়ের পাশাপাশি অবশ্যই নেদারল্যান্ডের সাথে গোল ব্যবধান বাড়িয়ে নিতে হবে ইকুয়েডরকে।

এই প্রথম দল দুটি বিশকাপ মঞ্চে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে, এর আগে ফ্রেন্ডলি ম্যাচে মাত্র একবার মুখোমুখি হয়েছিলো তারা। যেখানে সেনেগাল ১-০ গোলে জয় পেয়েছিল।


একাত্তর/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ডের পর্বতসম অর্থ উড়িয়েও বেশ হাঁসফাঁস করেই জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা কোভেন্ট্রি...
প্রতারণার মামলায় দাণ্ডিত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর