আয়াত হত্যা: আসামি আবীরের বাবা-মা তিন দিনের রিমান্ডে

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৫:১০ পিএম

চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতের দেহ খণ্ডিত করে সাগরে ভাসিয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার আবীরের মা-বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ শুনানি শেষে আসামি আবীর মিয়ার বাবা আজহারুল ইসলাম ও মা আলো বেগমের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্লাহ চৌধুরী।

তিনি জানান, সোমবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে আসামি আবীরের মা-বাবা ও বোনকে আটক করে পুলিশ। 

পরে তদন্তকারী সংস্থা পিবিআই তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো ও সাত দিনের রিমান্ড আবেদন করলে আবীরের মা-বাবাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় পুলিশ। একই সাথে দু'জনের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

আরও পড়ুন: প্রবাসী ভেবে ডিবি পুলিশের গাড়িতে হামলা, গুলিবিদ্ধ এক

এছাড়া আসামির বোন ১৫ বছরের শিশু হওয়ায় তাকে ডবলমুরিং ভিকটিম সেন্টারে দুই দিনের জিজ্ঞাসাবাদ করার জন্য শিশু আদালত অনুমতি দিয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী। 

এদিকে, আসামি আবীরকে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের পাশাপাশি শিশু আয়াতের খণ্ডিত অংশগুলো উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পিবিআই।


একাত্তর/এসজে

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর