জাহাজের রাডারে বসে আফ্রিকা থেকে ইউরোপ

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৬:২৮ পিএম

নাইজেরিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপে তেল বহন করে নিয়ে যাওয়া একটি জাহাজের রাডার থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এই পুরোটা পথ তারা রাডারে বসেই পাড়ি দিয়েছেন। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) ওই তিনজনের একটি ছবি প্রকাশ করেছে স্পেনের কোস্টগার্ড। সেখানে দেখা যাচ্ছে, জাহাজের রাডারে বসে রয়েছেন তিন ব্যক্তি। আর পানির উপরে তিন মিটারেরও কম দূরত্বে ঝুলছে তাদের পা।

কর্তৃপক্ষ জানিয়েছে, পানিশূন্যতায় ভোগায় ওই তিনজনকে উদ্ধার করে ক্যানারি দ্বীপের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

মেরিটাইম ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১১ দিনে নাইজেরিয়ার লাগোস থেকে দুই হাজার ৭০০ নটিক্যাল মাইল পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপের লাস পালমাসে পৌঁছায় মাল্টার পতাকাবাহী অ্যালথিনি ২ ট্যাংকারটি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ট্যাংকারটি ডকে পৌঁছামাত্র রাডারে বসা তিনজনকে দেখতে পান সেখানে থাকা চিকিৎসাকর্মীরা। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

জাহাজের পেছনে থাকা পাখনার মতো ব্লেডকে রাডার বলা হয়। তবে রাডার থেকে কাউকে উদ্ধার করার ঘটনা এটিই প্রথম নয়। 

এর আগে ২০২০ সালে আরও কয়েকজনের সাথে ১৪ বছর বয়সী এক কিশোর একটি তেলের ট্যাংকারের রাডারে লুকিয়ে লাগোস থেকে ক্যানারি দ্বীপে পৌঁছায়। সেই যাত্রায় তার সময় লেগেছিল ১৫ দিন। এই পুরোটা সময় লবণ পানি খেয়ে ও রাডারের ওপরে একটি গর্তে ঘুমিয়ে বেঁচে ছিল সে। 

আরও পড়ুন: ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে মন্তব্যে রাশিয়ার তোপের মুখে পোপ

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নৌকায় করে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনশাসিত ক্যানারি দ্বীপে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ২০২১ সালে এই রুটে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম।  


একাত্তর/এসজে
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্কের মাঝে এক বিরল কূটনৈতিক অগ্রগতির খবর পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে চলমান নৌ-উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর