ইরানকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৯:৪৪ এএম

ইরান জিতলেই ইতিহাস হতো। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা নিশ্চিত হতো দলটির।

ড্র করলেও সে আশা থাকতো, একই সময়ে শুরু হওয়া ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে ওয়েলস যেহেতু ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি।

এমন হিসাব নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টায় আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয় ইরান। কিন্তু শেষমেষ ১-০ গোলে জেতে যুক্তরাষ্ট্র। দলের হয়ে গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিক।

আট বছর আর পাঁচ ম্যাচ পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল যুক্তরাষ্ট্র। শেষ ষোলোয় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।

একাদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় যুক্তরাষ্ট্র। ইউনুস মুসাহর ক্রসে পুলিসিকের হেডে জোর ছিল না তেমন, সহজেই বল ধরে ফেলেন ইরান গোলরক্ষক।

২৮তম মিনিটে সুবর্ণ সুযোগ হারান টিম ওয়েহ। ফাঁকায় থেকে এই ফরোয়ার্ড দুর্বল হেড করেন গোলরক্ষক বরাবর।

৩৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। ওয়েস্টন ম্যাককেনির ক্রসে হেডে বল ছয় গজ বক্সে বাড়ান সের্জিনো দেস্ত, আর দারুণ ভলিতে জালে পাঠান চেলসির ফরোয়ার্ড পুলিসিক।

প্রথমার্ধে ঘর সামলাতেই বেশি ব্যস্ত থাকতে দেখা যায় ইরানকে। এই সময়ে গোলের জন্য একটি শটও নিতে পারেনি তারা। আর যুক্তরাষ্ট্রের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিল।

দ্বিতীয়ার্ধের ইরান কয়েককার আক্রমণ করলেও শেষ পর্যন্ত সফলতার দেখা মেলেনি।

আরও পড়ুন: ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় সেনেগাল

এ অবস্থায় তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা ইংল্যান্ড। এক জয় ও দুই ড্রয়ে যুক্তরাষ্ট্রের ৫ পয়েন্ট। ইরানের ৩ ও ওয়েলসের ১ পয়েন্ট।


একাত্তর/আরএ

নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
মধ্যপ্রাচ্যে দীর্ঘ তিন সপ্তাহ ধরে চলা একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক সামরিক সংঘাত শুরু হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন বিমান হামলায় ইরানের সর্বোচ্চ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর