হিন্দি সিনেমায় জয়া আহসান, নায়ক পঙ্কজ ত্রিপাঠি

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৪:৪৭ পিএম

ভারতে প্রথম বাংলাদেশি হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন জয়া আহসান। বলা চলে, টলিউড দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। জল্পনা ছিলো, এই জয়া বলিউডেও আলো ছড়াবেন। এবার সেটাই যেন সত্যি হচ্ছে। কলকাতার বাংলা ছবির পর এবার হিন্দি ছবিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের।

সিনেমাটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সূত্রে এমন খবর প্রকাশ করেছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়েছে, এই সিনেমা প্রসঙ্গে মুখ খুলতে নারাজ জয়া আহসান। সিনেমাটিতে আরো কাজ করেছেন ‘দিল বেচারা’ সিনেমার সঞ্জনা সাংভি।

ছবির নাম ‘করক সিং’। এটি নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে।

এছাড়া পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই ছবিতে।

‘করক সিং’ ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে ছবির গল্প বাস্তব থেকে নেওয়া কিনা, তা এখনও খোলসা করা হয়নি। ছবির শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে।

আরও পড়ুন: ‘ওমর ফারুকের মা’ সিনেমার প্রিমিয়ার ৩ ডিসেম্বর

এই ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল বলেও জানা গেছে।


একাত্তর/আরএ

তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
বলিউডের জনপ্রিয় কমেডিয়ান বা কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্সসংক্রান্ত এক মামলায় ৫০ লাখ রুপি পরিশোধের জন্য অতিরিক্ত সময় চেয়ে করা তার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি...
প্রিয় তারকাকে শেষবারের মতো পর্দার প্রচারণা অনুষ্ঠানে দেখতে স্টেডিয়ামে ভিড় করেছিলেন প্রায় ৯০ হাজার ভক্ত।
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর