‘ওমর ফারুকের মা’ সিনেমার প্রিমিয়ার ৩ ডিসেম্বর

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৮:২৯ পিএম

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর। 

রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে বিকেল ৫টায় প্রিমিয়ার শো হবে বলে জানিয়েছেন এই চলচ্চিত্রের নির্মাতা এম এ জাহিদুর রহমান। সিনেমাটিতে নাম ভূমিকায় দিলারা জামান অভিনয় করেছেন। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের অনুদানে 'ওমর ফারুকের মা' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বাংলাদেশের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের অবিচ্ছিন্ন্য একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন মাসুম রেজা।

গল্পটি পিরোজপুরের জেলার আমড়াঝুড়ি কাউখালী উপজেলার আশোয়া আমড়াঝুড়ি নামক স্থানের একজন মুক্তিযোদ্ধা ওমর ফারুক আর তার মায়ের। ৭১-এ শহীদ ওমর ফারুকের ভূমিকায় সাঈদ বাবু। তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে অভিনয় করছেন বন্যা মির্জা, সাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, সালমা রহমান, আইনুন পুতুল,রিপন চৌধুরী, কাজী রাজু, সৈয়দ শুভ্র, মুকুল সিরাজ, এ বি এম মোতাহারুল ইসলাম, প্রণব ঘোষ, রোশেন শরিফ ও তুহিন আহমেদ সহ আরো অনেকে।  

আগামী তিন ডিসেম্বর তারিখে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।


একাত্তর/এআর

কান চলচ্চিত্র উৎসবে নতুন করে ইতিহাস লিখলো বাংলাদেশ। উৎসবের অফিসিয়াল কম্পিটিশনে, বাংলাদেশের প্রথম ছবি হিসেবে আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ জিতলো স্পেশাল মেনশন।
কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালে ১৮টি দেশের বিভিন্ন বিভাগের ১৫৩টি উন্মুক্ত ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাঝে সেরার সেরা নির্বাচিত হয়েছে তোফায়েল আহমেদ ও হাসিব হাসনাইন নির্মিত স্বল্পদৈর্ঘ্য...
নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহ আর নেই। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় মারা গেছেন তিনি।
শিল্পকলার জাতীয় নাট্যশালায় হয়ে গেলো গৌতম কৈরি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’র প্রিমিয়ার প্রদর্শনী। ছবিটিতে বঙ্গমাতা রেনুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।শোকাবহ আগস্ট...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর