মোল্লাহাটে অজ্ঞাত বাসের চাপায় পথচারী নিহত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৮:১৯ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে অজ্ঞাত এক বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকালে সাড়ে তিনটার দিকে উপজেলার চাঁদেরহাট এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত পথচারী বাসুদেব বাইন (৫৫) উপজেলার টাকিয়ারকুল গ্রামের মৃত হরিহর বাইনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসুদেব বাইন বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এসময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: মানিকগঞ্জে নাশকতার অভিযোগে জেলা বিএনপির সহ-সভাপতি গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, ঘাতক বাসটি ও তার চালককে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর