চাপা পড়া নারীকে ছেঁচড়ে নিয়েই ছুটল সাবেক ঢাবি শিক্ষকের গাড়ি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০২:১০ পিএম

গাড়ির নিচে চাপা পড়ে আটকে যাওয়া এক নারীকে রাস্তায় হেঁচড়ে নিয়েই পালাতে ছুট লাগান সাবেক এক সাবেক ঢাবি শিক্ষক। তবে শেষরক্ষা হয়নি তার। জনতার হাতে ধরা পড়ে গণধোলাই খেয়ে গেছেন হাসপাতালে। আর মৃত্যু হয়েছে ওই নারীর। 

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল তিনটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উল্টো পাশের টিএসসি অভিমুখী সড়কে ঘটে এ ঘটনা। 

জানা গেছে, নিহত নারীর নাম রুবিনা আক্তার (৪৫) আর গাড়ির চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক জাফর শাহ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যক্তিগত গাড়ি চালিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন ওই শিক্ষক। চারুকলা অনুষদের উল্টো পাশের টিএসসি অভিমুখী সড়কে এক নারী তাঁর গাড়ির নিচে পড়ে আটকে যান। তবে তিনি গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে চালাতে থাকেন। পথচারীরা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। গাড়ির নিচে আটকে থাকা নারীকে নিয়েই টিএসসি থেকে বেপরোয়া গতিতে নীলক্ষেতের দিকে যান তিনি। পেছনে পথচারীরা তাকে তাড়া করেন। পরে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে পলাশী অভিমুখী সড়কের মুখে চালককে আটকে ওই নারীকে উদ্ধার করেন পথচারীরা আর চালককে দেন গণপিটুনি।

পরে দুজনকেই আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে চারটার দিকে ওই নারীর মৃত্যু হয়। আর ওই শিক্ষকের চিকিৎসা চলছে। 

হাসপাতালে রুবিনার ভাই জাকির হোসেন জানান, রুবিনা তার দেবরের সঙ্গে মোটরসাইকেলে করে হাজারীবাগে তার বাসায় যাচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীত পাশে মোটরসাইকেলটিকে একটি গাড়ি ধাক্কা দিলে রুবিনা গাড়ির সামনে পড়ে যান আর তার দেবর নুরুল আমিনও পাশে পড়ে যান। পরে গাড়িটি রুবিনাকে হিঁচড়ে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। 

আরও পড়ুন: মতিঝিলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীকে আহত অবস্থায় জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর গণধোলাই খাওয়া প্রাইভেটকারের চালকও চিকিৎসাধীন রয়েছেন। তার নাম জাফর শাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক বলে জানান তিনি।


একাত্তর/জো 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর